২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্জার নিয়ে এল ‘লকফিক্স ই’ সিরিজের তিনটি পণ্য

বার্জার পেইন্টস বাংলাদেশ এবং বিশ্বের শীর্ষস্থানীয় কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি ফসরক ইন্টারন্যাশনাল দেশের বাজারে নিয়ে এসেছে কেমিক্যাল এ্যানকর ‘লকফিক্স ই’ সিরিজের তিনটি পণ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 12:48 AM

Updated : 18 Aug 2022, 02:40 PM

শনিবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ নতুন পণ্য তিনটির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালি চৌধুরী।

তিনি বলেন, “আমরা কনস্ট্রাকশন কেমিক্যাল নিয়ে অনেক দিন ধরে কাজ করে আসছি। যে কোনো বিল্ডিং তৈরি, ব্রীজ তৈরিতে কনস্ট্রাকশনে কেমিক্যালের দরকার রয়েছে। কনজুমারদের মধ্যে যে নলেজ গ্যাপ রয়েছে তা দূর হবে, আর আমাদের এবং ফসরেকের মধ্যে মেলবন্ধন আরো শক্তিশালী ও দৃঢ় হবে বলে আশা করি।”

“আমরা সব সময় নতুন নতুন প্রডাক্ট নিয়ে আসার চেষ্টা করি।”

অনুষ্ঠানে জানানো হয়, লকফিক্স ই সিরিজের তিনটি পণ্য হচ্ছে- ই৩৫, ই৫৫, ই৭৫। বিল্ডিং বাড়িতে যে কোনো জায়গায় কংক্রিটের বা বীডের ওয়াল, দেয়ালে ড্রীল করে অতি সহজেই রড লাগানো যাবে। এতে সময় কম লাগবে এবং খরচও কম হবে।

ই৩৫ সাধারণ গ্রেডে কাজ করার জন্য ব্যবহার করা যাবে। ছোট ছোট রড নিতে এটি কাজ করবে। ই৫৫ সর্বোচ্চ জায়গায় কাজে ব্যবহার করা যাবে। আর ই৭৫ হলো স্ট্রাকচারাল গ্রেড। এটি ভারী লোড নেয়ার কাজে ব্যবহার করা যাবে।

লকফিক্স ই সিরিজের সকল পন্য জার্মানি থেকে আমদানি করা হয়েছে।