শাহজালাল ব্যাংকের পরিচালক পর্ষদের সভা
শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের দিন ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের সভাকক্ষে ব্যাংকের ২৯৬তম এ সভা হয়।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদের সভাপতিত্বে সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল বারেক, পরিচালক আনোয়ার হোসেন খান, আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ গোলাম কুদ্দুছ, মশিউর রহমান চমক, মোঃ মাসুদ, ইকরামুল হক, ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ আহমেদ, কোম্পানি সচিব আবুল বাশার এবং ব্যাংকের সিএফও জাফর ছাদেক উপস্থিত ছিলেন।
