ইউএস ট্রেড শোতে স্টল সজ্জার পুরস্কার পেল ইসলামী ব্যাংক
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত ইউএস ট্রেড শোতে স্টল সজ্জার জন্য পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া ক্রেস্ট গ্রহণ করেন।
২৭ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকের ওই স্টল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ঢাকায় যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জোয়েন ওয়াগনার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।
এরপর ২৯ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকের স্টল পরিদর্শন করেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
রাজধানীর সোনারগাঁও হোটেলে এবারের ট্রেড শোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কযুক্ত ৭৮টি স্টলের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শন করা হয়।
