হাব নেতাদের সঙ্গে এসআইবিএলের মতবিনিময়
হজ্জযাত্রীদের হজ্জকালীন সময়ে সব ধরনের ব্যাংকিং সুবিধা দিতে সভা করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এসআইবিএল।
সম্প্রতি চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এই সভা হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির জানানো হয়।
সভায় হজ্জ এজেন্সি মালিকরা হজ্জ যাত্রীদের ব্যাংকিং সেবা সহজ করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম।
অন্যান্যের মধ্যে হাব সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার, হাব- চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সচিব মাহমুদুল হক পিয়ারু, এসআইবিএল শরীয়াহ সুপারভাইজারী কমিটির সদস্য সচিব গিয়াস উদ্দীন তালুকদার, শরীয়াহ সুপারভাইজারী কমিটির সদস্য আ ম কাজী মোহাম্মদ হারুন উর রশীদ ও অধ্যাপক মুজাহিদুল ইসলাম, ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান আবু নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
