সিটি ব্যাংকের সঙ্গে ক্লাসটিউনের চুক্তি
স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম- ক্লাসটিউন এবং সিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি হয়েছে।
দেশের স্বনামধন্য স্কুল এবং কলেজসমূহের জন্য ডিজিটাল পেমেন্ট কালেকশন প্ল্যাটফর্ম বাস্তবায়ন সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।
এই চুক্তির ফলে এখন থেকে দেশের স্বনামধন্য স্কুল এবং কলেজের শিক্ষার্থী বা তাদের অভিভাবকেরা অনলাইনের মাধ্যমে টিউশন ফি পরিশোধ করতে পারবেন। একইসঙ্গে ফিস গ্রহণ সংক্রান্ত জটিলতা থেকেও মুক্তি পাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
মঙ্গলবার রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই প্লাটফর্মে স্কুল-কলেজের যাবতীয় সমাধান দিয়ে থাকে ক্লাসটিউন। একটি স্কুল পরিচালনায় এর সাথে সংশ্লিষ্ট সকলের যাবতীয় কার্যক্রম ও হিসাব ব্যবস্থাপনা সহজ করে দেয় ক্লাসটিউন।
সিটি ব্যাংকের হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস জাফরুল হাসান এবং ক্লাসটিউনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অব কার্ড আরিফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
