২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড আনতে নভোএয়ার-এমটিবি চুক্তি

ফ্রিকুয়েন্ট ফ্লাইয়ার্স প্রোগ্রাম ‘স্মাইলস’ সদস্যদের জন্য বিশেষ সুবিধাসম্বলিত কো-ব্র্যান্ডেড ইউনিয়নপে প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2020, 06:09 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

সম্প্রতি গুলশানে এমটিবির প্রধান কার্যালয় এমটিবি সেন্টারে এই চুক্তি হয় বলে নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তির আওতায় এই  ক্রেডিট কার্ড চালু হলে গ্রাহকরা বিশেষ সুবিধা যেমন- হ্রাসকৃত মূল্যে নভোএয়ারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট কেনা, বিনা মূল্যে এমটিবি এয়ার লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও অনেক সুবিধা উপভোগ করতে পারবেন।

নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাহুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, এমটিবির হেড অব কার্ডস মোহাম্মদ আনোয়ার হোসেন ও গ্রুপ চিফ কমিউনিকেশনস অফিসার আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাউপস্থিত ছিলেন।

বর্তমানে প্রতিদিন ২৮টি ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৬টি, সৈয়দপুর ৫টি, যশোর ৫টি, সিলেট ২টি, বরিশাল ২টি, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে তারা।