২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে এসআইবিএলের উপশাখা

চট্টগ্রাম ইপিজেডে উপশাখা খুলেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড- এসআইবিএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 10:22 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী শনিবার এই উপশাখার উদ্বোধন করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান আবু নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ, ব্যারিস্টার সুলতান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এহতেশামুল হক এবং আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।