২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মোড়কে হোলসিমের ‘স্ট্রং স্ট্রাকচার সিমেন্ট’

এখন থেকে নতুন মোড়কে পাওয়া যাবে লাফার্জহোলসিম বাংলাদেশের ‘স্ট্রং স্ট্রাকচার’ ব্র্যান্ডের সিমেন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 10:17 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিন সোমবার রাজাধানীর একটি হোটেলে নতুন এই মোড়কের উন্মোচন করেন কোম্পানিটির প্রধান নির্বাহী রাজেশ সুরানা।

এসময় কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর গাজী মাহফুজুর রহমান, লজিস্টিকস অ্যান্ড প্রকিওরমেন্ট ডিরেক্টর লাকমাল সুরানজান ফনসেকা এবং দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশকরা উপস্থিত ছিলেন।

রাজেশ সুরানাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “লাফার্জহোলসিম বাংলাদেশ সবসময়ই উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে আসছে। এরই অংশ হিসেবে আমরা হোলসিম স্ট্রং স্ট্রাকচারের নতুন মোড়ক উন্মোচন করেছি এবং এতে আমাদের পণ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে।”

সংগীত পরিবেশনার মাধ্যমে মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষ হয়।