২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যূটিং ফেডারেশনকে এক কোটি টাকা দিল আইএফআইসি ব্যাংক

দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে সহায়তা হিসাবে বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনকে এক কোটি টাকা দিয়েছে আইএফআইসি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 10:11 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

মঙ্গলবার রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানে শ্যূটিং ফেডারেশনের হাতে ওই টাকার চেক হস্তান্তর করা হয়।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ারের হাত থেকে চেকটি গ্রহণ করেন শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সসিবিলিটির (সিএসআর) আওতায় দেওয়া এ অর্থ ব্যয় হবে অলিম্পিক ২০২০ ও ২০২৪ সামনে রেখে শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কমনওয়েলথ স্বর্ণপদক জয়ীসহ কয়েকজন তরুণ শ্যূটার উপস্থিত ছিলেন।