২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ আপ-দারাজের ‘নিশ্চিত রিচার্জ অফার’ আসছে

জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড প্রাণ আপ এবং ই-কমার্স সাইট দারাজ ডটকম নিয়ে আসছে প্রাণ আপ দারাজ টপ আপ অফার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 06:06 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে দুপক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

মঙ্গলবার প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণ আপ দারাজ টপ আপ অফারটি বাজারে আসবে প্রাণ আপ এর স্পেশাল লেবেলে। এই লেবেলের সাথে কিউআর কোড স্ক্যান করার ব্যাবস্থা থাকবে।

কিউআর কোড স্ক্যান করে দারাজ অ্যাপ ইনস্টল করতে হবে। বোতলের ক্যাপের নিচে থাকবে ইউনিক কোড। দারাজ অ্যাপ ইনস্টল করে টপ আপ সেকশনে ইউনিক কোড দিলেই স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নাম্বারে পৌছে যাবে ২০ টাকা নিশ্চিত রিচার্জ।

সব মোবাইল অপারেটর এর গ্রাহকেরাই এই অফারটি উপভোগ করতে পারবেন। প্রাণ আপ ৫০০ মিলি, ১ লিটার এবং ২ লিটার বোতলে এই অফারটি প্রযোজ্য থাকবে।

 প্রাণ বেভারেজের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, “আমরা সব সময় চেষ্টা করি ভোক্তাদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসতে। খুব শিগগিরই টপ আপ অফারের উদ্বোধন করা হবে। প্রতিবারের মতো এবারও আমরা ভোক্তাদের কাছে থেকে ব্যাপক সাড়া পাবো বলে আশা করছি।”

দারাজের হেড অব মার্কেটিং আবরার হোসাইন বলেন, “প্রাণ আপের সাথে দারাজ এবার সারাদেশের মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশা করছি।”

এ সময় প্রাণ বেভারেজ এর হেড অব মার্কেটিং আতিকুর রহমান, প্রাণ আপ এর ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস, দারাজের ব্র্যান্ড ম্যানেজার ইবতেশাম ইসলাম উপস্থিত ছিলেন।