এসআইবিএলের ‘গ্রাহক সেবা ও আমানত সংগ্রহ’ ক্যাম্পেইন শুরু
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসআইবিএল) ‘গ্রাহক সেবা ও আমানত সংগ্রহ’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
রোববার রাজধানীর মতিঝিলে কর্পোরেট শাখায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
তিন মাস ধরে এই ক্যাম্পেইন চলবে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হকসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাজী ওসমান আলী কর্মকর্তাদের ক্যাম্পেইনে সক্রিয় অংশগ্রহণ করার আহবান জানিয়ে বলেন, এসআইবিএলের সব শাখা গ্রাহক সেবার মানোন্নয়নে সচেষ্ট থাকবে; যাতে গ্রাহকরা এই ব্যাংকের সেবা গ্রহণে আকৃষ্ট হন এবং সন্তুষ্ট থাকেন।
