২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারফিউম ব্র্যান্ড ‘জোনাকি’র যাত্রা শুরু

বাংলাদেশে প্রথম ফাইন পারফিউম ব্র্যান্ড ‘জোনাকি’র যাত্রা শুরু হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2020, 10:41 PM

Updated : 08 Apr 2022, 12:25 AM

শুক্রবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে নতুন এই পারফিউম ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইন্টেরিওর ডিজাইনার ও উদ্যোক্তা নাসরিন জামির সাশ্রয়ী মূল্যে এ পাউফিউম ব্র্যান্ডটি বাজারে এনেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারফিউমের সুগান্ধিগুলো ফ্রান্স হতে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করা হয়েছে। নতুন এই পারফিউমের তিনটি ফ্রেগ্রেন্স রেঞ্জ মেয়েদের জন্য ও দুটি ফ্রেগ্রেন্স রেঞ্জ ছেলেদের জন্য।

মেয়েদের জন্য রয়েছে ফ্রিসিয়া নাইট্স- ফ্লোরাল ফ্রেশ, নেরোলি ব্লোসোম- সিট্রাস অ্যান্ড ফ্রেশ এবং অরিয়েন্টাল জেসমিন- ফ্লোরাল অ্যান্ড উডি। এই তিনটি ফেগ্রেন্স রেঞ্জে মিশে আছে ফ্লোরাল, সিট্রাস এর ফ্রেশ সুবাস।

আর ছেলেদের দুটি রেঞ্জ হচ্ছে অ্যামেরেট্টো-ক্লাসিক অ্যান্ড অ্যারোমেটিক এবং স্যান্টাল তাবাক-উডি অ্যান্ড মাস্কি।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জোনাকি পারফিউমের একমাত্র পরিবেশক।

জোনাকি ব্র্যান্ডটি বাংলাদেশের বিভিন্ন উৎসবে সিগনেচার ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চোধুরী ।

তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন-বিজিএমইএ সভাপতি রুবানা হক, বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই হ্যারি ভারওয়েজ, ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পারফিউম বাংলাদেশ, ঢালি, ইউনিমার্ট, লিটল ইন্ডিয়া, আলমাস, বাই পারফিউম ইন বাংলাদশে, এমআরআর করপোরেশন এবং অন্যান্য নামকরা পারফিউমের দোকানগুলোতে পারফিউমটি পাওয়া যাবে ।

এছাড়াও ই-কমার্স সাইট সাজগোজ, বাগডুম ও অন্যান্য সাউটগুলোতে এই পারফিউমের সকল রেঞ্জ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।