বিএসপিএ’র সম্মানসূচক সদস্য হলেন অঞ্জন চৌধুরী
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবাহনী লিমিটেডের পরিচালক ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে সম্মানসূচক সদস্যপদ (অনারারি মেম্বারশীপ) প্রদান করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন- বিএসপিএ।
মাছরাঙা টেলিভিশন অফিসে অঞ্জন চৌধুরীর হাতে অনারারি সদস্যপদের সার্টিফিকেট তুলে দেন বিএসপিএ'র সভাপতি সনৎ বাবলা। তাকে বিএসপিএ'র ব্লেজার পরিয়ে দেন সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ।
সদস্যপদ সাদরে গ্রহণ করে এই ক্রীড়া সংগঠক বিএসপিএকে ক্রীড়াঙ্গনে আরও ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ দেন।
বিএসপিএ'র দুই সাবেক সভাপতি হাসান উল্লাহ খান রানা ও মোস্তফা মামুন এ সময় উপস্থিত ছিলেন।
