২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবি নর্থ গুলশান শাখায় অডি গাড়ি প্রদর্শন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নর্থ গুলশান শাখায় বিভিন্ন মডেলের অডি গাড়ি প্রদর্শন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2020, 10:14 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

১ মার্চ রোববার থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। চলবে ৫ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

প্রদর্শনীতে বিভিন্ন মডেলের অডি গাড়ি প্রদর্শনসহ সম্ভাব্য গ্রাহকদের জন্য টেস্ট ড্রাইভ ও বিশেষ ছাড়ের ব্যবস্থা করবে। অপরপক্ষে ইউসিবি গাড়ি ঋণের ক্ষেত্রে আকর্ষনীয় সুবিধা প্রদান করবে।

ইউসিবি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী এই প্রদর্শনীর উদ্বোধন করেন। অন্যদের মধ্যে হাসিব উদ্দিন সহ ইউসিবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।