বাড়ি নির্মাণের সব সমাধান মিলছে ইজিবিল্ডে
বাড়ির নির্মাণের যাবতীয় নকশা, মাটির গুণাগুণ পরীক্ষা, কর্তৃপক্ষের অনুমতি নিতে পরামর্শ, গৃহ ঋণ সুবিধা একসঙ্গে মিলছে গৃহ নির্মাণের রিটেইল চেইনশপ ইজিবিল্ডে।
রোববার ইজিবিল্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানে হয়েছে, ইজিবিল্ডে ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী বাড়ীর আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং ও ইলেকট্রিক্যাল ড্রয়িং পাবেন।
এছাড়াও মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) ও বাড়ি তৈরির জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি গ্রহণের জন্য পরামর্শ পাবেন।
“শুধু তাই নয়, গৃহ ঋণ পাওয়ার ক্ষেত্রেও সহায়তা পাবেন গ্রাহকরা।”
“ইজিবিল্ডে আসলে গ্রাহকরা এ সকল সমস্যার সমাধান পাবেন।”
পানি ও গ্যাস সরবরাহ, স্যানিটারি, বৈদ্যুতিক, কিচেন, নিরাপত্তা সরঞ্জাম, নির্মাণ ও অন্যান্য- এমন সাতটি ক্যাটাগরিতে বাড়ি নির্মাণের সব পণ্য রয়েছে ইজিবিল্ডে। ইজিবিল্ডের শোরুমগুলোতে রড, সিমেন্ট, টাইলস, বাথরুম ফিটিংস, পাইপ, ওয়াটার পাম্প, রং, দরজা, জানালাসহ প্রায় চার হাজার ধরনের পণ্য রয়েছে।
এ চুক্তির অধীনে ইজিবিল্ডের গ্রাহকরা প্রচলিত হারের চেয়ে দশমিক পাঁচ শতাংশ কম সুদে সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে ঋণ পাবেন।
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ইজিবিল্ডের ১০টি শোরুম রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
