২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্ল্যাক্সোজ-ডি ঢাকা হাফ ম্যারাথন অনুষ্ঠিত

দুই হাজার প্রতিযোগীর অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হল দৌড় প্রতিযোগিতা ‘গ্ল্যাক্সোজ-ডি ঢাকা হাফ ম্যারাথন ২০২০’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2020, 11:10 PM

Updated : 10 Oct 2022, 07:00 PM

শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিলে ‘ঢাকা রান লর্ডস’ নামের একটি সংগঠনের আয়োজনে এই প্রতিযোগিতা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্ল্যাক্সোজ-ডি।

এই প্রতিযোগিতাটি হাফ ম্যারাথন (২১ দশমিক ১ কিলোমিটার) এবং মিনি ম্যারাথন (৭ দশমিক ৫ কিলোমিটার) এই দুই বিভাগের অনুষ্ঠিত হয়।

হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে সাজ্জাদ হোসেইন প্রথম, ইমন হোসেন দ্বিতীয়, এম মাহফুজুল হক তৃতীয় হয়েছেন। মেয়েদের বিভাগে জেইন ক্রাওডার প্রথম, অ্যালেক্সা মেকোনেন দ্বিতীয়, হামিদা আক্তার জেবা তৃতীয় হয়েছেন।

মিনি ম্যারাথনের পুরুষ বিভাগের রাকিবুল ইসলাম প্রথম, মোহাম্মদ মশিউর আহাম্মেদ দ্বিতীয়, শাহরিয়ার বিন বাশার তৃতীয় হয়েছেন। মিনি ম্যারাথন মেয়েদের বিভাগে পয়েজনেল মার্শালেইন প্রথম, শারমিন আক্তার সুপ্তা দ্বিতীয়, মারিয়ানা ক্রিস্টিনা ইগনাট তৃতীয় হয়েছেন।

হাফ ম্যারাথনে এক হাজার এবং মিনি ম্যারাথনে এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানটির মূল স্পন্সর ছিলো জিএসকে বাংলাদেশ। এছাড়াও কো-স্পন্সর এপেক্স ফুটওয়্যার-এর ‘স্প্রিন্ট অ্যাক্টিভ’ এবং প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে ছিলো শেলটেক লিমিটেড।