২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএলএফসিএ’র নতুন চেয়ারম্যান মমিনুল

আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2020, 09:12 PM

Updated : 08 Apr 2022, 12:18 AM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ সদস্যের এই কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম।

কমিটিতে আইআইডিএফসির গোলাম সারওয়ার ভূঁইয়া প্রথম সহসভাপতি, ইসলামিক ফাইন্যান্সের আবু জাফর মো. সালেহ দ্বিতীয় সহসভাপতি এবং ন্যাশনাল ফাইন্যান্সের এ এফ এম বরকতউল্লাহ কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন-আইডিএলসির আরিফ খান, ন্যাশনাল হাউজিংয়ের খলিলুর রহমান, বে লিজিংয়ের ইফতেখার আলি খান, উত্তরা ফাইন্যান্সের এস এম শামসুল আরেফিন, ফারইস্ট ফাইন্যান্সের শান্তনু সাহা, ইউনিয়ন ক্যাপিটালের চৌধুরি মনজুর লিয়াকত এবং মেরিডিয়ান ফাইন্যান্সের ইরতেজা আহমেদ খান।