২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক পুরস্কার পেল ইবিএল

আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশের বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড-ইবিএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 10:50 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

‘মোস্ট ইনোভেটিভ রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ’ ক্যাটাগরিতে ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড ২০১৯’ নামের এই পুরস্কার পেয়েছে ব্যাংকটি।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি থাইল্যান্ডের ওয়ালডর্ফ এস্টোরিয়া ব্যাংকক হোটেলে এক অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন ব্যাংকটির কমিউনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জিয়াউল করিম।

লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন পুরস্কারটি প্রদান করে থাকে।