২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কয়ার টয়লেট্রিজের বিক্রয় সম্মেলন

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জোন-১ এর বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2020, 08:39 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

রোববার পাবনার রত্নদ্বীপ রিসোর্টে এই সম্মেলন হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন।

মানসম্মত পণ্য বিক্রি এবং সেবার মান আরও উন্নয়নের মাধ্যমে গ্রাহক এবং ব্যবসায়িক পার্টনারদের মন জয় করতে সম্মেলনে উপস্থিত বিক্রয় প্রতিনিধিদের অনুরোধ করেন তিনি।

প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার অবদানের জন্য ধন্যবাদ জানান অঞ্জন চৌধুরী।

সম্মেলনে জুনকস কন্সাল্টিং এর সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার কাজী মোহাম্মদ শাহেদ বিক্রয় প্রতিনিধিদের জন্য উৎসাহমূলক বক্তব্য দেন।

সম্মেলনে জানানো হয়, স্কয়ার টয়লেট্রিজ মানুষের ব্যতিক্রমী চাহিদার কথা মাথায় রেখে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পণ্য বিপণন করে আসছে।

ব্যবসার বাইরেও দায়িত্ববোধ থেকে ভোক্তা ও পার্টনারদের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি দেশ এবং সমাজের উন্নয়নে নারী শিক্ষা, নিরাপদ মাতৃত্ব, সার্ভিক্যাল ক্যান্সার, নারী অধিকারের মতো সামাজিক সচতেনতামূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে।

সম্মেলনে জোন-১ এর (ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগ) সেল্‌স টিমের  সদস্যরা অংশগ্রহণ করেন। সম্মেলনের আগের দিন তারা ফ্যাক্টরিতে মানসম্মত পণ্য উৎপাদন ও বিতরণের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন|

সম্মেলন শেষে অঞ্জন চৌধুরী স্কয়ার সুপার হিরো অব দ্য ইয়ার ২০১৯ এবং অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।

সম্মেলনে কোম্পানির হেড অব অপারেশন মালিক মোহাম্মদ সাঈদ, চিফ সেলস অ্যান্ড ট্রেড মার্কেটিং অফিসার শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান এবং হেড অব মার্কেটিং জেসমিন জামান, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগের পরিচালক গোলাম কিবরিয়া, এইচআর বিভাগের উপমহাব্যবস্থাপক মোনামী হক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সম্মেলন।