২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট

প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট ২০২০ কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2020, 12:52 AM

Updated : 18 Aug 2022, 02:27 PM

শুক্রবার কুর্মিটোলা গলফ ক্লাব প্রাঙ্গণে টুর্নামেন্টটির উদ্বোধন করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডান্ট লেফট্যানেন্ট জেনারেল শেখ মামুন খালেদ এবং প্রাইম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান ও ফায়সাল রহমান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল এনায়েত উল্লাহ, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল তাজুল ইসলাম ঠাকুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান, ক্লাবের ব্যবস্থাপক (গলফ অপারেশন) অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্ণেল আবদুল বারি এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।