ইসলামী ব্যাংকের ডিজিটাল ক্যাম্পেইন
ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার কুমিল্লা টাউন হল মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম।
অনুষ্ঠানে তিনি বলেন, সময়ের চাহিদা পূরণে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন নতুন প্রোডাক্ট ও সার্ভিস চালু করেছে ইসলামী ব্যাংক।
নিজেদের ডিজিটাল প্রযুক্তি সমৃদ্ধ উন্নত ব্যাংকিং সেবা নিতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মওলা।
এ সময় অন্যদের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম, জার্মান ব্যবসায়ী ওয়ালজি জ্যাকবি ও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম মাহাবুব মোর্শেদ, ব্যাংকের কুমিল্লা জোন প্রধান মাহবুব এ আলম, কুমিল্লা শাখা প্রধান নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
