এআইবিএলের ব্যবসা উন্নয়ন সম্মেলন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর র্যাডিসন হোটেল এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন পরিচালক পর্ষদের সদস্য হাফেজ মোঃ এনায়েত উল্যা, আমির উদ্দিন, নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, হারুন-অর-রশীদ খান, আনোয়ার হোসেন, বদিউর রহমান, খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ এবং আহামেদুল হক।
উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম, এস এম জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ, শফিকুর রহমানসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ব্যাংকের ১৮২টি শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০১৯ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪০১ কোটি টাকা। বিনিয়োগ হয়েছে ২৯ হাজার ২৬০ কোটি টাকা।
আমদানি ও রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ১৭ হাজার ১৬১ কোটি এবং ১০ হাজার ৮৯৭ কোটি টাকা।
