শাহ্জালাল ব্যাংকের ডিএমডি হলেন নাসিম সেকান্দার
শাহজালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন নাসিম সেকান্দার।
সম্প্রতি তিনি এই পদে পদোন্নতি পেয়েছেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে তিনি ঢাকার প্রধান শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
নাসিম সেকান্দার ২০১৭ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়ে ব্যাংকের টাওয়ার শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ব্যাংকের মহাখালী শাখার ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন তিনি।
তিনি ১৯৮৮ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কর্মজীবন শুরু করেন এবং ২০০২ সাল থেকে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, প্রাইম ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
