পদ্মা ব্যাংক-প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্স চুক্তি
পদ্মা ব্যাংক এবং প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে বীমা চুক্তি এক বছরের জন্য নবায়ন করা হয়েছে।
এ চুক্তি ব্যাংকের সকল কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা সেবা নিশ্চিত করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া প্রসূতিকল্যাণ বীমা সুবিধাও পাবেন ব্যাংকের কর্মকর্তারা।
বৃহস্পতিবার ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি নবায়ন হয়।
অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু, মানবসম্পদ বিভাগের প্রধান আহসান উল্লাহ খান, প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী ইউসুফ আলী মৃধাসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
