২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৫ কোটি গ্রাহক বাড়ানোর প্রক্রিয়ায় নগদ

মোবাইল অপারেটর রবির পাঁচ কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তিতে আনার প্রক্রিয়া শুরু করেছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2020, 08:42 PM

Updated : 10 Oct 2022, 06:54 PM

বৃহস্পতিবার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে খুব অল্প সময়ের মধ্যে প্রায় ছয় কোটি গ্রাহক ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছে নগদ।

নগদের একজন কর্মকর্তা জানান, চুক্তির মাধ্যমে রবির পাঁচ কোটি গ্রাহক ডিজিটাল আর্থিক সেবার আওতায় চলে আসলেন। এখন তাদের যে কোনো গ্রাহক পিন নম্বর তৈরির মাধ্যমে নগদে আর্থিক লেনদেন করতে পারবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে গত বছরের ২৬ মার্চ যাত্রা শুরু করে নগদ। সম্প্রতি দৈনিক ১০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করেছে এই ডিজিটাল আর্থিক সেবা।