বাংলাদেশে এল জাপানের নেরোল্যাক পেইন্টস
জাপানের শীর্ষস্থানীয় রং কোম্পানি কানসাই পেইন্টসের সহায়ক প্রতিষ্ঠান কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশে যাত্রা শুরু করেছে।
সম্প্রতি ঢাকার কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন এই রংয়ের উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। দেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল কানসাই নেরোল্যাক পেইন্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কানসাই নেরোল্যাক পেইন্টস্ কয়েল কোটিং, পাউডার কোটিং, অটোমটিভ কোটিং, মেরিন কোটিং, প্রটেকটিভ কোটিং এর সম্পূর্ণ সেট বাংলাদেশে চালু করতে যাচ্ছে। এগুলো স্থানীয় বাজারে কর্মসংস্থান এবং উৎপাদন দক্ষতা বাড়বে।
গ্রাহকের ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে বিভিন্ন পণ্য আছে; গ্রাহক সেই অনুযায়ী পণ্য নির্বাচন করতে পারবে।
কানসাই পেইন্ট জাপানের ১০০ বছরের পুরনো রং কোম্পানি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার ৮০টি দেশে কানসাই পেইন্ট পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কানসাই নেরোল্যাক পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর হারিচন্দ্র ভারুকা, এক্সিকিউটিভ ডিরেক্টর অনুজ জেইন, চিফ এক্সিকিউটিভ অফিসার ভিশাল মোথরেজাসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
