২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনা সুইটসের পেমেন্ট দেয়া যাবে বিকাশে

এখন থেকে মিনা সুইটসের যে কোনো আউটলেটে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2020, 10:03 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

রোববার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ইউএসএসডি (*২৪৭) এর পাশাপাশি বিকাশ অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে সহজেই পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি বিকাশ এবং মীনা সুইটস লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং মীনা সুইটস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার সাঈদ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।