চট্টগ্রামে পরিচ্ছন্নতা কার্যক্রমে লোটো
নিজের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে লোটো বাংলাদেশ।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দায়-বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের ডিসি হিল পার্কে ‘লেটস্ ক্লিন আওয়ার সিটি, বিল্ড বেটার বাংলাদেশ’ শিরোনামে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
লোটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলামের নেতৃত্বে লোটো বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তাসহ চট্টগ্রামের ১০টি আউটলেটের সব কর্মকর্তা-কর্মচারী এই কার্যক্রমে অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসি হিলে প্রতিদিন অগণিত মানুষ আসেন প্রাতঃভ্রমণ এবং হালকা শরীর চর্চার উদ্দেশ্যে। এছাড়া প্রতিদিন বিকেলে সাধারণ মানুষ বেড়াতে আসেন তাদের প্রিয়জনের সঙ্গে। অথচ চিপসের খালি প্যাকেট, প্লাস্টিক বোতলসহ আরো অনেক বর্জে ভরে যায় এই এলাকাটি।
“তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে লোটো বাংলাদেশ ডিসি হিল পার্ক এলাকায় এই কার্যক্রমটি পরিচালনা করে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু চট্টগ্রামের ডিসি হিল নয়, লোটো চায় দেশের প্রতিটি জেলার প্রতিটি জায়গার মানুষের মধ্যে এই মেসেজটি ছড়িয়ে দিতে। কারণ দেশের প্রতিটি মানুষ যার যার জায়গাটি পরিস্কার পরিচ্ছন্ন রাখলেই, আমরা একটি পরিষ্কার ও বিশুদ্ধ বাংলাদেশ আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারব।”
