২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫% পর্যন্ত ছাড় নিয়ে বাণিজ্য মেলায় ডায়মন্ড ওয়ার্ল্ড

প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়ে সব ধরনের ডায়মন্ডের গহনায় ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2020, 09:04 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

রোববার মেলা প্রাঙ্গণে ডায়মন্ড ওয়ার্ল্ড প্যাভিলিয়নের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক সবিতা আগারওয়ালা।

আগারগাঁওয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গণের ৫ নম্বর প্যাভিলিয়নে পণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপন করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

প্যাভিলিয়ন উদ্বোধন করে সবিতা আগারওয়ালা বলেন, “ডায়মন্ড ওয়ার্ল্ড দেশীয় সংস্কৃতি ও সাধারণ ক্রেতাদের রুচিবোধের চিন্তা মাথায় রেখে কিছু নতুন ডিজাইনের জুয়েলারি প্রদর্শন করছে। নতুন এসব ডিজাইন ক্রেতাদের আকর্ষণ করবে বলে আমার বিশ্বাস।”

তিনি আরও বলেন, “ডায়মন্ড ওয়ার্ল্ড মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করে। পরবর্তীতে আমরা বিশ্বের বিভিন্ন দেশের মেলায়ও অংশগ্রহণ করব।”