২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফার্জহোলসিমের আয়োজনে সেমিনার

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘রেজিলেন্ট অ্যান্ড সাসটেইনেবল বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2020, 11:47 PM

Updated : 18 Aug 2022, 02:14 PM

সম্প্রতি সিলেটে এ টেকনিক্যাল সেমিনারটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাকিব আহসান। সিলেট অঞ্চলের ১০০ জন প্রকৌশলী এতে অংশ নেন।

এ সময় লাফার্জহোলসিম বাংলাদেশের রিজিওনাল সেলস ম্যানেজার জাফর সাদেক ও সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিসেস ও সিআইএসি ল্যাব) আলী আহম্মেদ উপস্থিত ছিলেন।