২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংক-ডেল্টা লাইফ চুক্তি

কর্মকর্তা-কর্মচারীদের বীমা সুবিধা দিতে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে চুক্তি করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2019, 08:06 PM

Updated : 18 Aug 2022, 06:19 PM

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের করপোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আদীবা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির ফলে শাহ্জালাল ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী জীবন বীমার সুবিধাগুলো ভোগ করতে পারবেন।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ আহমেদ এবং ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা ভিনীত আগারওয়াল ও নির্বাহী পরিচালক আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।