২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারাজের সঙ্গে আলফা ইনস্যুরেন্সের চুক্তি

প্রতিষ্ঠানের বেতনভুক্ত সব রাইডারকে বীমা সুবিধা দিতে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে দারাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 09:24 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

বৃহস্পতিবার এই অনলাইন বাজারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির মাধ্যমে রাইডার বা ডেলিভ্যারিম্যানরা পাবেন জীবন এবং স্বাস্থ্য বীমা সুবিধা।

সম্প্রতি দারাজ অফিসে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে প্রতিষ্ঠানের এই ‍চুক্তি সই অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এম সালাহ উদ্দিন, ইভিপি অ্যান্ড হেড অফ গ্রুপ ইন্স্যুরেন্স মাজহারুল ইসলাম রানা ও এভিপি অ্যান্ড হেড অফ ক্লেইমস আনিসুর রহমান সুমন, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, সিএইচআরও কাজী মোহাম্মদ জাফর সাদেক, সিএফও মাহবুব হাসান এবং হেড অফ ডেক্স আশফাকুজ্জামান তন্ময় উপস্থিত ছিলেন।