গুলশানে আরেকটি শাখা খুলল ইউসিবি
রাজধানীর গুলশানে আরেকটি শাখা খুলেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি।
গুলশান নর্থ এভিনিউতে শাখাটি খোলা হয়েছে। এটি ব্যাংকটির ১৯৫তম শাখা।
বৃহস্পতিবার সকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গুলশান দুই নম্বর চত্বরের পাশে নর্থ এভিনিউতে শাখাটির উদ্বোধন করেন।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউসিবি দেশের বিভিন্ন স্থানে ১৯৪টি শাখা থেকে তাদের আর্থিক সেবা দিয়ে যাচ্ছিল। গুলশানের ১ এবং ২ এর মাঝামাঝিতেও ইউসিবির আরেকটি শাখা রয়েছে।
ঢাকার গুলশান নর্থ এভিনিউতে বৃহস্পতিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৯৫তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: মাহমুদ জামান অভি
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল বলেন, সময়ের পরিবর্তেনে গ্রাহক চাহিদার আলোকে ব্যাংকের সেবা এসেছে নানা বৈচিত্র্য। আর এই পরিবর্তনের সঙ্গে সমন্বয় করেই সর্বোত্তম সেবা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউসিবি।
গুলশান শাখার ব্যবস্থাপক সজীব কুমার বসাক অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ দিয়ে বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে একমি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহা, ইউনাইটেড গ্রুপে চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
