বাজারে এল এসএমসি পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ‘এসএমসি পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার’ নামের নতুন পণ্য বাজারে নিয়ে এসেছে।
সোমবার রাজধানীর গুলশানে আমারি হোটেলে এর উদ্বোধন করেন এসএমসি ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসান।
এ সময় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, নিরাপদ, বিশুদ্ধ এবং ১০০ শতাংশ জার্ম-ফ্রি খাবার পানি সরবরাহ করতে এসএমসি প্রতিজ্ঞাবদ্ধ। সেই প্রতিজ্ঞা থেকেই পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার বাজারে ছাড়া হয়েছে। বর্তমানে ৫০০ মিলিলিটারের বোতল পাওয়া যাচ্ছে।
