বান্দরবানের লামায় ইসলামী ব্যাংকের শাখা
বান্দরবানের লামা বাজারে শাখা চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের ৩৫৭তম শাখা উদ্বোধনের কথা জানানো হয়।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমী, সহকারী পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, পৌর মেয়র জহিরুল ইসলাম, ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোনপ্রধান জি এম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, সমাজসেবক বাথোয়াইচিং মার্মা, ব্যবসায়ী জাপান বড়ুয়া ও বিধান কান্তি দাস।
ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের লামা শাখাপ্রধান মুহাম্মদ মুনিরুল কবির।
