এপেক্স থেকে ১০ লাখ টাকা জিতলেন রংপুরের এমদাদ
‘কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে ১০ লাখ টাকা জিতেছেন রংপুরের এমদাদুল হক।
রোববার এপেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি তার হাতে পুরস্কারের চেক তুলে দেন এপেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজান পিল্লাই ও প্রধান পরিচালন কর্মকর্তা সুদরশন রেড্ডি।
১৪ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ওই কর্মসূচি চালায় এপেক্স ফুটওয়্যার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
