২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিমানের ‘সোনার তরী’, মঙ্গলবার আসছে ‘অচিন পাখি’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ‘সোনার তরী’ নামের নতুন আরেকটি ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2019, 03:17 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে উড়াল দিয়ে অত্যাধুনিক ৭৮৭-৯ মডেলের এই উড়োজাহাজ শনিবার সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন জানিয়েছেন।

একই মডেলের আরেকটি নতুন উড়োজাহাজ ‘অচিন পাখি’ আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশে পৌঁছানোর কথা রয়েছে।

“এ দুটি নিয়ে বিমানের উড়োজাহাজের সংখ্যা হবে ১৮। নতুন এই ড্রিমলাইনারগুলো লন্ডন, সৌদি আরবে চলাচল করবে,” বলেন মোকাব্বির হোসেন।

নতুন দুটি বোয়িংয়ের প্রতিটিতে আসন থাকছে ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন আছে।