২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিই হেলথকেয়ারের সরঞ্জাম কেনায় অর্থায়ন করবে আইপিডিসি

জিই হেলথ কেয়ারের কাছ থেকে চিকিৎসা সরঞ্জাম কিনতে ইচ্ছুক গ্রাহকদের অর্থায়ন করবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 11:22 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিই হেলথকেয়ার দেশের বাজারে অন্যতম শীর্ষ চিকিত্সা প্রযুক্তি সংস্থা, যা পিইটি সিটি এবং সাইক্লোট্রনে নেতৃত্বের অবস্থানে রয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম বলেন, “জিই হেলথ কেয়ার বাংলাদেশের সঙ্গে এই সমঝোতা চুক্তির মাধ্যমে আমরা স্বতন্ত্র ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সহায়তা দিতে পারব।”