২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে স্পন্সর করায় ইসলামী ব্যাংককে সম্মাননা

বিজয় দিবস প্যারেডে স্পন্সরশিপের জন্য ইসলামী ব্যাংকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 11:11 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে নবম পদাতিক ডিভিশন আয়োজিত বিজয় সন্ধ্যা অনুষ্ঠানে এ ক্রেস্ট গ্রহণ করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম।

ক্রেস্ট তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসাইন।