২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেশ মিল্ক পাউডারের ’মা ও মাতৃভূমির জয়’ ক্যাম্পেইন

বিজয় দিবস উপলক্ষে তরুণ প্রজন্মের পাঁচজন তারকার সমন্বয়ে একটি অনলাইন ক্যাম্পেইন চালু করেছে ফ্রেশ মিল্ক পাউডার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2019, 10:50 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বুধবার প্রতিষ্ঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ’মা ও মাতৃভূমির জয়’ শিরোনামে চালু এ ক্যাম্পেইনের কথা জানানো হয়।

ক্যাম্পেইন ভিডিওটি তৈরি হয়েছে ক্রিকেটার তামিম ইকবাল, ২০০২ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী শ্যুটার আসিফ হোসেন খান, স্পেশাল অলিম্পিকসের দুই স্বর্ণপদক জয়ী সাঁতারু খুশি খাতুন, মার্কিন সাময়িকী 'ফোর্বস'-এর অনূর্ধ্ব-৩০ এশীয় উদ্যোক্তার তালিকায় থাকা কার্টুনিস্ট মোরশেদ মিশু এবং ’টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে নিয়ে।

ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যানালাইজেনের তত্ত্বাবধানে ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা রেদওয়ান রনি এবং কণ্ঠ দিয়েছেন আসাদুজ্জামান নূর।

ফ্রেশ মিল্ক বলছে,দেশের সব শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে মা এবং মাতৃভুমিকে ’জিতিয়ে দেওয়ার’ জন্য অনুপ্রাণিত করা এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।