বিকাশে পরিশোধ করা যাবে ডিএইচএলের চার্জ
এখন থেকে বিকাশে পরিশোধ করা যাবে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ফ্রেইট চার্জ।
ডিএইচএল এক্সপ্রেস গ্রাহকরা খুব সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে কিংবা *২৪৭# ডায়াল করে সারাদেশের যে কোন ডিএইচএল সার্ভিস পয়েন্টে চার্জ পরিশোধ করতে পারবেন।
এছাড়া ক্যাশ অন ডেলিভারির চার্জও বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং ডিএইচএল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিয়ারুল হক চুক্তিতে সই করেন।
এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
