লক্ষ্মীপুরের মান্দারী বাজারে ইসলামী ব্যাংক
লক্ষ্মীপুরের মান্দারী বাজারে শাখা চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম ব্যাংকের ৩৫৫তম এ শাখা উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদওয়ান আরমান শাকিল, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভুঁইয়া ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মান্দারী জিল্লুর রহিম কলেজের অধ্যক্ষ কমল কৃষ্ণ সাহা, ব্যবসায়ী শাহাবুদ্দিন আহমেদ, শামসুদ্দিন সাজু, আলতাফ মাহমুদ ও মোঃ কাজমুদ্দিন এবং শিক্ষিকা মিতু রানী পাল, ব্যাংকের মান্দারী বাজার শাখাপ্রধান মোহাম্মদ জহিরুল ইসলাম বক্তব্য দেন।
