মিরপুরে টেস্টি ট্রিটের দশম শোরুম
মিরপুরে আরেকটি শাখা চালু করেছে বেকারি পণ্যের চেইন শপ ‘টেস্টি ট্রিট’।
মঙ্গলবার প্রাণ-আরএফএল গ্রুপের এই প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মিরপুর সেকশন ১১ নম্বরে শোরুমটি উদ্বোধন করেন টেস্টি ট্রিটের হেড অব বিজনেস ইব্রাহিম খলিল।
এ নিয়ে মিরপুরে ১০টি শোরুম চালু করা করলো টেস্টি ট্রিট। বর্তমানে ঢাকা, নারায়নগঞ্জ, সাভার, নরসিংদী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ‘টেস্টি ট্রিটের’ ৮৭টি শোরুম চালু রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে টেস্টি ট্রিটের অপারেশন ম্যানেজার রিয়াজুর রহমান ও অমিতাভ রায়, ডেভেলপমেন্ট ম্যানেজার মো. হাসানুজ্জামান ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার বোরহান উদ্দীন চৌধুরী উপস্থিত ছিলেন।
