২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ব্যাংকের ফেনী শাখা নতুন ঠিকানায়

নতুন ঠিকানায় ফেনী শাখা স্থানান্তর করেছে শাহজালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 07:27 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী সদরের ১৯২ নম্বর শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত মাঈসা এ এম আহমেদ টাওয়ারে শাখাটি স্থানান্তর করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ।

অন্যদের মধ্যে শাহ্জালাল ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা সিমু, ফেনী শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০১১ সালের ২৮ ডিসেম্বর থেকে কার্যক্রম চলছে শাহজালাল ব্যাংকের ফেনী শাখার।