বাজারে রেইনবোর ’অলরাউন্ডার’
’অলরাউন্ডার’ নামে নতুন রঙ বাজারে এনেছে আরএফএল গ্রুপের ব্র্যান্ড রেইনবো পেইন্টস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ রঙের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
অনুষ্ঠানে আরএন পাল বলেন, “নতুন নতুন পণ্যের মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি রেইনবো পেইন্টস শিগগিরই দেশের রঙের বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
রেইনবো পেইন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, “বাংলাদেশের রঙের বাজারে এই প্রথম স্থাপনার বাহিরের দেয়ালের সব ধরনের সমস্যার সমাধান দিতে সক্ষম এই রঙ। তাই এই রঙটির নাম দেয়া হয়েছে ‘অলরাউন্ডার’।”
রেইনবো পেইন্টসের পরামর্শক মো. শাহজাহান, হেড অব সেলস এসএম জহিরুল ইসলাম, হেড অব রিটেইল সেলস শাহজাহান সানী ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দসহ রেইনবো পেইন্টসের উধ্বর্তন কর্মকর্তারা অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
