২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে এআইইউবির ‘এবিসি কেস স্ট্রম’ প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব

তরুণদের বাণিজ্যিক ভাবনা জানতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এআইইউবি  বিজনেস ক্লাব শুরু করতে যাচ্ছে ‘এবিসি কেস স্ট্রম’ প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2019, 11:25 PM

Updated : 18 Aug 2022, 06:08 PM

এআইইউবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ নভেম্বর রোববার থেকে শুরু হবে প্রতিযোগিতার নিবন্ধন পর্ব। গ্রুমিং সেশন হবে ২৮ নভেম্বর। প্রাথমিক রাউন্ড শুরু হবে ৩০ নভেম্বর।

৫ ডিসেম্বর সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার পরে ৭ নভেম্বর হবে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ব্যবসা সম্পর্কিত জটিল সমস্যাগুলো সমাধান করবে চিন্তাশক্তি কাজে লাগিয়ে।

এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, পরিসর আরও বড় করতে আন্তঃকলেজ প্রতিযোগিতাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য, কলেজ শিক্ষার্থীদের কৌশলগত চিন্তাভাবনার উন্নতি ঘটিয়ে তাদেরকে ভবিষ্যতের সমস্যা সমাধানে প্রস্তুত করা।

কলেজের শিক্ষার্থীদের নিবন্ধন চলবে ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর। এআইইউবি শিক্ষার্থীদের নিবন্ধন চলবে ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।