শাহ্জালাল ব্যাংকের নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৭৭৯তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সভায় সভাপতিত্ব করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আক্তারুজ্জামান, পরিচালক ও কমিটির সদস্য খন্দকার শাকিব আহমেদ, সানাউল্লাহ সাহিদ ও মহিউদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ উপস্থিত সভায় উপস্থিত ছিলেন।
