শাহ্জালাল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের যশোর এবং খুলনা অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার যশোরের একটি হোটেলে এই সম্মেলন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পর্যালোচনা সভায় জানুয়ারি ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রার পর্যালোচনাসহ ব্যবসায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ২০২০ সালের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনাও আসে অনুষ্ঠান থেকে।
এতে অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী
যশোর শাখার ব্যবস্থাপক সাইদুর রহমানের সভাপতিত্বে খুলনা শাখার ব্যবস্থাপক জি এম কামরুজ্জামান এবং পার্শ্ববর্তী অন্যান্য শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
