দারাজে ১১.১১ পূর্ববর্তী বিকিকিনি
অনলাইন শপিং ইভেন্ট ইলেভেন-ইলেভেন (১১.১১) এর পূর্ববর্তী বিকিকিনি নিয়ে হাজির হয়েছে অনলাইন বাজার দারাজ।
দেশের বিভিন্ন ব্র্যান্ড নিয়ে ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলছে এই বিকিকিনি। যার নাম তারা দিয়েছে ইলেভেন-ইলেভেন প্রি-সেল।
১১ নভেম্বরে সামনে রেখে দ্বিতীয়বারের মতো ইলেভেন-ইলেভেন ক্যাম্পেইন আয়োজন করেছে দারাজ।
দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ক্যাম্পেইনের কো-স্পন্সর হিসেবে আছে ডেটল, বাটা, এস্কয়ার ইলেকট্রনিক্স, নোকিয়া এবং লাক্স।
ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে হারপিক, প্যারাস্যুট, ফগ, এসিআই ফুডস, নেসক্যাফে, শেভার শপ, ওয়াইল্ড স্টোন, ফ্লোরমার বাংলাদেশ, নিটল ইলেকট্রনিক্স, টিপি-লিংক, এপেক্স, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, আর এফ এল ইলেকট্রনিক্স, ওয়াল্টন ডিজিটেক, উমিডিজি, অ্যালকাটেল, ইনফিনিক্স, ক্যাকাও, জয়লাইফ ও ইটপ।
ইভেন্টের পেমেন্ট পার্টনার ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - ইউসিবি, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ঢাকা ব্যাংক ও বিকাশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন ক্রেতাদের জন্য এমন একটি শপিং ইভেন্ট, যা দেশের নামীদামী ব্র্যান্ড ও সেলারদের একই ছাতার নিচে নিয়ে এসেছে।
এবারের ক্যাম্পেইনে বিভিন্ন পণ্য ১ টাকা নামমাত্র মূল্যে পাবেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
১ টাকা গেইমের পণ্য তালিকায় থাকছে গাড়ি, মোটর সাইকেল, মোবাইল, টিভি, ফ্রিজ, এসি সহ অনেক কিছু। এছাড়াও আছে ১১টা ডিল থেকে শুরু করে নানান অফার।
