নগদের সঙ্গে সিভিসি ফাইন্যান্সের চুক্তি
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর সঙ্গে একীভূত হয়েছে সিভিসি ফাইন্যান্স লিমিটেড।
রোববার নগদ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির মধ্য দিয়ে এখন থেকে ‘নগদ’ সেবার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সিভিসি ফাইন্যান্সের গ্রাহকেরা।
‘নগদ’ এর চিফ সেলস অফিসার শেখ আমিনুর রহমান ও সিভিসি ফাইন্যান্সের মহাব্যবস্থাপক মোকতাদির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
